ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট
  • কোম্পানীগঞ্জে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

    কোম্পানীগঞ্জে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

    গতকাল বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। এর আগে, এদিন রাত ৮টার দিকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী।  

    আটককৃতরা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭নং ক্লাস্টারের মো. ইসহাক (৮০) ছকিনা খাতুন (৬৫) ৮নং ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২) ৭৪নং ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২) রহিমা খাতুন (২২) নুর কলিম (৩) নূর কায়দা (১) ৫৯নং ক্লাস্টারের জুবায়ের (১৭) শামসু আলম (৩১) খালেদা বেগম (২৮) মো. জানায়েত (৮) আমেনা বেগম (৬) খালিমা সাহরি (১৮মাস) ৫৮নং ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪) মো.আমিন (২২) (৭ মাস পূর্বে আসছে) ৬৯নং ক্লাস্টারের কালিম (২০) রিফা মনি (৪ মাস) ৭৩নং ক্লাস্টারের আরফা বেগম (২১) আনে (২)।  

    স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। 

    চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্রগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দশেনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  

     


    গিয়াস উদ্দিন রনি/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ