ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • চাকরির প্রলোভনে তরুনীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেফতার

    চাকরির প্রলোভনে তরুনীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুনীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।  

    মামলা সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ জুলাই) রিয়াজ ও রাব্বী উপজেলার গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই তরুনীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে দু’দিন থাকার পর চাকরি দিতে না পেরে বুধবার (২০ জুলাই) সকালে তারা তরুনীকে ফের গলাচিপা নিয়ে আসে। পরে বিকালে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে ওই দুই যুবক তরুনীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুনী দৌড়ে পালিয়ে পাশ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিদেবপুর থেকে তাদেরকে গ্রেফতার করে।  

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুই আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

                                                                        
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ