ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাংলাদেশ অংশে মাছ শিকার, ভারতীয় ১৬ জেলে আটক

    বাংলাদেশ অংশে মাছ শিকার, ভারতীয় ১৬ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরসহ নদনদীতে মাছ ধরায় ৬৫ দিন নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনী।

    মঙ্গলবার (১৯ জুলাই) গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিন অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

    পরে বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় আটককৃতদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে।

    মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, বুধবার রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এ সময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ