ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গৌরনদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে নছিমন চালকের উপর হামলা

    গৌরনদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে নছিমন চালকের উপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে জুয়ার আসর থেকে জুয়াড়িদের পুলিশ আটক করার জের ধরে বৃহস্পতিবার রাতে নছিমন চালক রাজন হাওলাদারকে ডেকে নিয়ে হামলা চালিয়ে বেদম মারধর করেছে প্রতিপক্ষ। এ সময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রাব্বি হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

    হাসপাতালে শষ্যাশায়ী আহত রাজন হাওলাদার জানান, গত মঙ্গলবার রাতে বেজগাতি এলাকা থেকে জুয়া খেরার সময় গৌরনদী মডেল থানা পুলিশ কটকস্থল গ্রামের মৃত্যু ফারুক হাওলাদারের পুত্র সাদ্দাম হাওলাদার, বেজগাতি গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র নাজমুল হাওলাদারসহ কয়েকজনকে আটক করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়। আটক করার বিষয়ে রাজনের যোগসাজশ রয়েছে সন্দেহ করে বুধবার রাত ৯টার দিকে সাদ্দাম ও নাজমুল কথা শোনার জন্য ডেকে নিয়ে সির্জন এলাকায় রাজন হাওলাদারকে এলোপাথালী ভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। 

    রাজনের ডাক চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় রাজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই রাতেই আহত রাজনের ভাই রাজিব হাওলাদার বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। 

    উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান জানান, মামলা দায়েরর পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি রাব্বি হাওলাদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাব্বিকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।     
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ