ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • পাকিস্তানের স্থায়ী ব্যাটিং কোচ হচ্ছেন ইউসুফ

    পাকিস্তানের স্থায়ী ব্যাটিং কোচ হচ্ছেন ইউসুফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফকে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, লাহোরের ন্যাশনাল হাইপারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে ইউসুফকে অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এনএইচপিসির নতুন ব্যাটিং কোচ শিগগিরই নিয়োগ দেওয়া হবে। চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেনকে।


    কিন্তু তিনি কাজ চালিয়ে যেতে আগ্রহী নন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে প্রধান কোচ সাকলাইন মুশতাকের অনুরোধে হেইডেনকে পাকিস্তান দলের অস্থায়ী ব্যাটিং কোচ বানানো হয়েছিল।

    ইউসুফ বর্তমানে পাকিস্তান টেস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কায় রয়েছেন। গলে প্রথম টেস্টে ইতিহাস গড়ে জিতেছে পাকিস্তান। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাবর আজমের দল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ