ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় কৃষকের গাছ কেটে নেয়ার ঘটনায় মামলা

    মঠবাড়িয়ায় কৃষকের গাছ কেটে নেয়ার ঘটনায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকের রেকর্ডীয় সম্পত্তির লক্ষাধিক টাকার বনজ ও ফলজ গাছ জোর করে কেঁটে নিল প্রতিপক্ষরা। এ ঘটনায় ওই কৃষক একরাম বাদি হয়ে এমাদুল হককে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। 

    আদালতের বিচারিক হাকিম মো. কামরুল আজাদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ভুক্তভোগী একরাম উপজেলার দেবীপুর গ্রামের মৃত. মো. ফুল মিয়া মাস্টারের ছেলে ও অভিযুক্ত এমাদুল মৃত. নজরুল ইসলামের ছেলে।

    মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার দেবীপুর মৌজা জে.এল-৭, এস.এ ৬৯৯/৭০৫ নং খতিয়ানের ৩০ নং দাগের পূর্ব পুরুষ থেকে ভোগ দখলীয় ও রেকর্ডীয় সম্পত্তির লক্ষাধীক টাকার গাছ একই এলাকার এমাদুল হক ও তার দলবল গত ১২ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত  জোর করে কেঁটে ফেলে। ওই চক্রের হাতে দেশীয় অস্ত্র থাকার কারনে পুলিশের বিশেষ সেবা সার্ভিস (৯৯৯) নম্বরে কল দেয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় গত ১৮ জুলাই একরাম বিজ্ঞ আদালতে মামলা করেন। বাদী পক্ষের আইনজীবী শামীম আহম্মেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ