ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রাঙ্গাবালীতে ইয়াবা ও গা‍ঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    রাঙ্গাবালীতে ইয়াবা ও গা‍ঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৪০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

    বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হল, সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে নাজমুল (২৭) এবং উত্তর কাজির হাওলা গ্রামের জহির হাওলাদারের ছেলে শাকিল (২৫)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ  কাজির হাওলা গ্রামে অভিযান চালায় রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল। এ অভিযানে ১৪০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি নাজমুল ও শাকিল গ্রেফতার হয়। 

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার। 

    তিনি বলেন, গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ