ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গর্তে পা পড়তেই সাপের ছোবল, তিন বছরের নাফির মৃত্যু

    গর্তে পা পড়তেই সাপের ছোবল, তিন বছরের নাফির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের কামড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল্লাহ আন নাফি (৩)। সে মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারের পশ্চিমে উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের আবদুল আলীমের ছেলে। এই ছোট্ট শিশুটির মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।


    স্থানীয় ইউপি সদস্য মো. ওয়ালিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘরের ভেতর বিষধর সাপ কামড় দেয় আব্দুল্লাহকে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যু হয়।

    স্বজনরা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নিজেদের ঘরের খাট থেকে মাটিতে নামার সময় সেখানে থাকা গর্তে পা পড়লে একটি বিষধর সাপ আবদুল্লাহর ডান পায়ের গোড়ালিতে কামড়ে দেয়। এ সময় সে চিৎকার দেয়। তখন তার মা দেখতে পেয়ে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়ে দেন। সেখানে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ