ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

    জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামে দেয়া হয়েছে।

    জিম্বাবুয়ে সফরে একই সঙ্গে বিশ্রামে পাঠানো হয়েছে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে। 

    সোহানকে অধিনায়ক করা ও মাহমুদুল্লাহ-মুশফিক-সাকিবদের বিশ্রামে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

    ২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হন সাকিব। এরপরই টি-টোয়েন্টির নেতৃত্ব পান মাহমুদুল্লাহ। এর আগে অবশ্য সাকিবের অনুপস্থিতিতে পাঁচটি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এখন অবধি ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে ১৬টিতে জয় এনে দিয়েছেন রিয়াদ।  

    সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে জিতেছে মাহমুদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ দল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ