ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • আন্তর্জাতিক বাজারে এক বছরের সর্বনিম্নে স্বর্ণের দাম

    আন্তর্জাতিক বাজারে এক বছরের সর্বনিম্নে স্বর্ণের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে এক বছরের সর্বনিম্নে নেমেছে স্বর্ণের দাম। দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকের আগ্রাসীভাবে মুদ্রানীতি সংকোচনের প্রভাবে মূল্যবান ধাতুটির চাহিদায় ভাটা পড়ছে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ঘোষণার অপেক্ষায় ধাতুটিতে বিনিয়োগ বন্ধ রেখেছেন বিনিয়োগকারীরা। খবর নাসডাক।

    তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৮২ ডলার ৬৭ সেন্টে। এর আগে ধাতুটির দাম কমে ২০২১ সালের মার্চের সর্বনিম্নে নেমেছিল।

    অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৮১ ডলারে।

    আগামী সপ্তাহে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে ব্যাংকটি ২৫ বেসিস পয়েন্টে সুদের হার বাড়াতে পারে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হবে। সুদের হার বাড়লে স্বর্ণের দাম আরো এক ধাপ কমবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

    অন্যদিকে রুপার দাম ২ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৮ ডলার ২৮ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে ৮৫১ ডলার ১৮ সেন্টে নেমেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ