ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গলাচিপায় মৎস্য অধিদপ্তরের মতবিনিময় সভা 

    গলাচিপায় মৎস্য অধিদপ্তরের মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালন ও সফল করার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় স্বাগত ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। তিনি জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের আবাসস্থল উন্নয়ন ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রে সংরক্ষণ, পরিবেশ বান্ধব চিংড়ি চাষ সম্প্রসারণ, সামুদ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ সরবরাহ এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

    এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএনও আশিষ কুমার ও মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী। এছাড়াও দেশের জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন করণীয় সম্পর্কে সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন।

    উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, আমরা অভিযানের মাধ্যমে জাটকা নিধনের সাথে জড়িত বিভিন্ন জেলেদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে থাকি। এর পরেও কিছু জেলেরা রাতের আঁধারে আইন অমান্য করে নদীতে বেহুন্তী জাল দিয়ে জাটকা নিধন করে। মা ইলিশ রক্ষায় বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে আপনারা সহযোগিতা করলে অভিযানের মাধ্যমে আইন অমান্যকারী ওইসব জেলেদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা সহজ হবে। এছাড়াও বর্তমানে দেশের পাঙ্গাসের বাচ্ছা নিধনেও আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ