ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় বাস চাপায় হেলপার নিহত

    কলাপাড়ায় বাস চাপায় হেলপার নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাপায় পিষ্ট হয়ে মো. রানা (৩৬) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সারে আটটার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

    নিহত রানা ঢাকার মিরপুর এলাকার আমাজাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোল্লা এন্টারপ্রাইজ নামের পরিবহনটি সকালে কুয়াকাটা থেকে ছেড়ে এসে কলাপাড়া বাস কাউন্টারে যাত্রী তোলার জন্য অবস্থান করছিল। এসময় ওই বাসের হেলপার রানা বাস থেকে নেমে কাউন্টারে যাবার চেষ্টা করছিলেন।

    কিন্তু চালক বাসটির চাকা ঘুরাতে গিয়ে তার নিচে পরে পিষ্ট হন হেলপার রানা। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, হাসপাতালে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ