ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড

    পিরোজপুরে জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাকির হোসেন হাওলাদার নামে এক জাল টাকার ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

    আজ রবিবার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।

    আদালতের বিচারক এ সময় আসামিকে আরও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন হাওলাদার (৪০) ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। 

    মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানার পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে আসামি জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জাকিরকে আসামি করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন।

    এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ