ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গলাচিপায় বিজিবি’র সাবেক প্রধান আবুল হোসেনের গণসংযোগ

    গলাচিপায় বিজিবি’র সাবেক প্রধান আবুল হোসেনের গণসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় সাবেক বিজিবি প্রধান লে. জেনারেল আবুল হোসেন (আজাদ) গণসংযোগ শুরু করেছেন। 

    রবিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় ফেরিঘাটে এসে পৌঁছলে কয়েক হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। হর্সোৎফুল্ল মানুষের গগন বিদারী ¯স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আবুল হোসেন ফেরিঘাট থেকে মিছিল সহকারে পৌর মুক্তমঞ্চে উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

    এর আগে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। বক্তব্যে তিনি পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    এ এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ আরও অনেক প্রকল্প গ্রহণ করেছে এ সরকার। এর অর্থনৈতিক সুবিধা এ এলাকার মানুষ যাতে ভোগ করতে পারে তার জন্য পরবর্তী প্রজন্মকে প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও উন্নয়নের ধারাবহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি নৌকার কান্ডারী হয়ে এ এলাকার জনগণের সেবা করার আকাঙ্খা ব্যক্ত করেন।

    তাঁর বাসভবনে উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গলাচিপা সরকারি কলেজ, মহিলা কলেজ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।এছাড়া গলাচিপা পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হেঁটে হেঁটে ব্যবসায়ী ও পথচারিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে তিনি মনোনয়ন প্রত্যাশী। তাঁর এ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। দলের মধ্যেও শুরু হয়েছে মেরুকরণ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ