ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামি জেল হাজতে

    ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামি জেল হাজতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আবুল কালাম (৩৫)কে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। শনিবার রাতে উপজেলার লিয়াকত মার্কেটের পশ্চিম পার্শে আসামির খালু আব্দুল হাই শরীফের বাড়ি থেকে তাকে আটক করে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়।  

    জানাগেছে , উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের  রাজপাশা গ্রামের মো. এছাহাক আলীর ছেলে আবুল কালাম একই এলাকার ৭ম শ্রেণীতে পড়ুয়া এক মাাদ্রাসা ছাত্রীকে গত ১০ ফেব্রুয়ারি তার ফাঁকা বাড়ীতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে নগদ অর্থ ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। চলতি মাসের গত ৩ জুলাই মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। পরে একটি বেসরকারী ক্লিনিকে পরীক্ষা নিরিক্ষার পরে জানাযায় সে ৬ মাসের অন্তসত্ত্বা। 

    এঘটনায় ২১ জুলাই রাতে ঐ ছাত্রীর বাবা আবুল কালামকে আসামি করে ভান্ডারিয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন । মামলার পর থেকে আবুল কালাম পলাতক থাকায় শনিবার তাকে আটক করে র‌্যাব ৮ বরিশালের একটি টিম। আটকের পর আসামিকে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়।   

    এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস নিশ্চিত করে জানান, র‌্যাব- ৮ এর সদস্যরা আসামি আবুল কালামকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ