ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

    কলাপাড়ায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রাণ নয়, বেড়িবাঁধ চাই এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদী ভাঙ্গনে বিলীন লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া বাঁধের উপর মানববন্ধন করেছে ‍এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১টায় চান্দুপাড়া বেড়িবাঁধের ভেঙ্গে পড়া কালা মিয়ার ¯স্লুইজের উপর এ মানববন্ধন করে তাঁরা । 

    উন্নয়ন সংস্থা সিবিও (কমিউনিটি বেইজ্ড অর্গানাইজেশন) সদস্য ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নিয়ে বলেন, দীর্ঘ বছর ধরে ভাঙ্গা চর চান্দুপাড়া বাঁধ ভাঙ্গা। এ ভাঙ্গা বাঁধের কারনে স্থায়ী জলাবদ্ধতায় রাস্তা ও সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে ছয় বছরের শিশু রনি বিশ্বাস ও ১৪ মাসের শিশু জুলাইফা মারা গেছে। এছাড়া বাঁধ না থাকায় জোয়ারে পানি বাড়লেই প্রায় ১২শ একর ফষলি জমি তলিয়ে যায়। এ বছর আমন চাষাবাদ শুরু হলেও গত ১৫ দিনের স্থায়ী জলাবদ্ধতায় প্রায় একশ একর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে।

    এলাকাবাসীর দাবি, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে চাড়িপাড়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, বড় পাঁচনং, ছোট পাঁচনং ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ কারণে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। ভেঙ্গে পড়ে স্যানিটেশণ ব্যবস্থা। দেখা দেয় তীব্র বিশুদ্ধ পানির সংকট।

    চান্দুপাড়া গ্রামের ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, চান্দুপাড়ি বাঁধের বর্তমানে ১৮টি স্পট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগামী অমাবশ্যার জো'তে পানি বাড়লেই এ ক্ষতিগ্রস্থ্য বাঁধ ভেঙ্গে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

    তাদের দাবি, তারা ত্রাণ নয়, চর চান্দুপাড়া গ্রামের ভাঙ্গা বাঁধটি মেরামত করা হোক। একই সাথে চান্দুপাড়া গ্রামে পানির চাপে ভেঙ্গে পড়া কালা মিয়ার চার ভেল্টের ¯øুইজটি সংস্কার করা হোক। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ