ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • খোলাবাজারে ডলারের দাম ১০৪ টাকা

    খোলাবাজারে ডলারের দাম ১০৪ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খোলাবাজারে ডলারের দাম আরও বেড়েছে। আজ রোববার খোলাবাজারে মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।

    ঢাকার মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার মানি এক্সচেঞ্জ সূত্র জানায়, ঈদুল আজহার আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। তবে আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে গেছে।

    বাংলাদেশ ব্যাংক আমদানিতে লাগাম টানতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও লাগাম টানা যাচ্ছে না। অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।

    ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে। এ কারণে খোলা বাজারেও ডলারের দাম বেড়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ