ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান সোহান

    ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান সোহান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামে পাঠিয়ে এই সিরিজে তার হাতে নেতৃত্ব ভার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হয়ে প্রথম সংবাদ সম্মেলনে বললেন আত্মবিশ্বাসী কথা। জানালেন, খেলতে চান ভয়ডরহীন ক্রিকেট।

    রোববার মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলন কেন্দ্রে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়, ভয়ডরহীন ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব যেন এটা করতে পারি। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রক্রিয়াটা ঠিক থাকে না। আমার কাছে মনে হয় ভয়ডরহীন থাকলে ইতিবাচক ব্যাপার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।’

    ৩৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২.৯০ গড়ে ২৭১ রান করেছেন সোহান। সর্বোচ্চ ৩০*। স্ট্রাইকরেট ১১১.৯৮। ২০১৭ সালের পর ২০২১ সালে জিম্বাবুয়ে সফর দিয়েই আবার দলে জায়গা করে নেওয়া সোহানের শেষ ৬ ম্যাচে রান ২৮, ১১, ৪, ২৫, ৭, ২*।

    তিনি আরও বলেন, ‘ব্যাটিং অর্ডারের কথা যেটা বললেন, আমরা যখন মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটিং করি আমার কাছে মনে হয় এখানে রানের চাইতে স্ট্রাইক রেট ও ইমপ্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ। জিনিসটা এমন হতে পারে ১৫-২০ রান অনেক ছোট লাগতে পারে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ