ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রনির রিট আবেদন খারিজ

    রনির রিট আবেদন খারিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাড়ি উচ্ছেদ ঠেকাতে পটুয়াখালি- ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির করা রিট আবেদনটি খারিজ হয়ে গেছে। রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজের এ আদেশ দেয়।

    গত ১৯ জুলাই পটুয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তারা গলাচিপার উলানিয়া বাজারের ওই বাড়িটিসহ বেশ কিছু স্থাপনা সরকারি উল্লেখ করে ভেঙে দেওয়া হয়।

    প্রশাসন থেকে জানানো হয়, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি নির্দিষ্ট মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে দোতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন। এর আগে গোলাম মাওলা রনিকে নোটিশ দেওয়া হয়। স্থাপনা উচ্ছেদের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩০ জুন এ রিট আবেদনটি করেন গোলাম মাওলা রনি।

    তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. এমদাদুল হক কাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

    রিটকারীর আইনজীবী এমদাদুল হক কাজী বলেন, গলাচিপার উলানিয়ার বাজারের বাড়িটিতে ক্রয় সূত্রে ১৯৬০ সাল থেকে বসবাস করে আসছিলেন গোলাম মাওলা রনির বাবা। ২০১০ সালে তিনি মারা যান। ১৯৭০ সালের  ঘূর্ণিঝড়ের সময় বন্যায় এ বাড়ি ডুবে যায়। এর সঙ্গে বাড়িটির দলিল ও নথি হারিয়ে যায়। যদিও এর আরএস রেকর্ড আমাদের কাছে রয়েছে। ২০০১ সালে সেখানে পাকা দোতলা ভবন তোলা হয়। তার (গোলাম মাওলা রনি) পরিবারের সদস্যরা বসবাস করে আসছিলেন।

    আইনজীবী বলেন, ‘আদালত আবেদনটিকে ‘ডিসপিউটেড ফ্যাক্টস’ অর্থাৎ বিতর্কিত বিষয় উল্লেখ করেছেন। আমরা বলছি এটি আমাদের, সরকার বলছে তাদের। এ যুক্তিতে এটি সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব।’   


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ