ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

আরো ২৯৭৮ হাজি দেশে ফিরলেন

আরো ২৯৭৮ হাজি দেশে ফিরলেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র হজ শেষে এক দিনে আরো দুই হাজার ৯৭৮ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রবিবার (২৪ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরলেন ২৬ হাজার ৫০৪ জন হাজি।

সোমবার (২৫ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ১৪ জুলাই হজ শেষে বাংলাদেশের ফিরতি ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত ৭২টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪টি, সৌদিয়া পরিচালিত ৩৩টি ও ফ্লাইনাস পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন