ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় মাছের পোনা অবমুক্ত 

    ভান্ডারিয়ায় মাছের পোনা অবমুক্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছের উৎপাদন বাড়াতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৫জুলাই) জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

    এ ছাড়াও ২৩জুলাই থেকে ২৯জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের উপৎপাদন বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির জন্য নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি সড়ক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা করা হয়। 

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন,মেরিন ফিসারিজ কর্মকর্তা প্রদীপ রায়, বেসরকারি সংস্থা এসডিএফ কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

    উপস্থিত প্রান্তিক মৎস্যচাষিদের উদ্ভুদ্ধ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মৎস্যচাষি তৈরী করা, মাছের প্রজনন মৌসুমে চাষিদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ,খাদ্য বিতরণ এবং দক্ষ চাষিদের মূল্যায়ণ করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অবৈধ ভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য নদীতে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা ছাড়াও স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করা হয়।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ