ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • কলাপাড়ায় কৃষকলীগের কমিটি বহাল

    কলাপাড়ায় কৃষকলীগের কমিটি বহাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অগঠনতান্ত্রিকভাবে কলাপাড়া কৃষক লীগের গঠিত কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে। কমিটি নিয়ে কোন অনৈক্য নেই। 

    এ কারণে কৃষক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন। 

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান হারুন। তিনি বলেন, কলাপাড়ায় কৃষক লীগের গঠিত কমিটি আমার নেতৃত্বে মাঠ পর্যায়ে কাজ করে আসছিল। কিন্তু হঠাৎ করে ১৪ জুলাই কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আমার অনুপস্থিতিতে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি মনগড়া কমিটি গঠন করা হয়। যাতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। 

    বিষয়টি পটুয়াখালী জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতাদের অবগত করানো হয়। পরবর্তীতে ২০ জুলাই জেলা কমিটির নেতৃবৃন্দ মনগড়া ওই কমিটি বাতিল করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বহাল করেন। এসময় কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ