ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জেলের জালে ধরা পড়লো ‘বাদুড়’ মাছ

    জেলের জালে ধরা পড়লো ‘বাদুড়’ মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাকির প্যাদা নামে এক জেলের জালে ধরা পড়েছে দুটি বাদুড় মাছ (জায়ান্ট ওসেনিক মান্টা রে ফিস)।

    সোমবার দুপুরে মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসে জাকির প্যাদা নামের ওই জেলে।
     
    পরে মাছ দুটি হানিফ পল্লান নামে এক জেলে কিনে নিয়ে যান। অনেকটা বাদুড়ের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম লম্বা লেজী পাপড়ি। এর বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা।

    এ মাছের দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও এর প্রায় ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।

    স্থানীয় জেলেরা জানায়, মাছ দুটির ওজন ২০ কেজি, এ মাছ সচরাচর দেখা যায়।  দুপুরে মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জাকির প্যাদার জালে ধরা পড়ে।

    কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাছ ধরার বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতন করেছি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ