ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জামিন পেলেন ‘কুয়াকাটা হুজুর’

    জামিন পেলেন ‘কুয়াকাটা হুজুর’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় কুয়াকাটা হুজুর খ্যাত হাফিজুর রহমান সিদ্দিকীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (২৫ জুলাই) বিকেলে পিরোজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদনের শুনানির জন্য হাজিরা দেন তিনি। এ সময় আদালতের বিচারক আবু জাফর মো. নোমান শুনানি শেষে হাফিজুরে জামিন আবেদন মঞ্জুর করেন।

    আসামি পক্ষের আইনজীবী দেলওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা পাঁচটি মামলায় কুয়াকাটা হুজুর খ্যাত হাফিজুর রহমান সিদ্দিকীকে আসামি করা হয়েছিল। 
    উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিন শেষে গত মঙ্গলবার (১৯ জুলাই) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত রোববার শুনানির তারিখ ধার্য করেন। এদিন পাঁচ মামলার আংশিক শুনানি হয়। আজ পরবর্তী শুনানির জন্য আদালত তারিখ ধার্য করেন। সম্পূর্ণ শুনানি শেষে আদালত হাফিজুর রহমান সিদ্দিকীর স্থায়ী জামিন মঞ্জুর করেছেন।

    প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তার ভাইয়েরা বর্তমানে কারাগারে। এরই মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসকের আওতায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ