ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া : পন্টিং

    টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া : পন্টিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফাইনালিস্ট বেছে নিয়েছেন রিকি পন্টিং। শুধু তাই নয়, কোন দল জিতবে তাও বলে দিলেন তিনি। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার এমন তথ্যই জানিয়েছেন। তার ধারণা, এবারের বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া।

    সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়া। আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পুরো আসর জুড়েই দাপট দেখিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। এবার ঘরের মাটিতে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে নামবে অজিরা।

    পন্টিং বলেন, আমার মনে হয় ভারত ও অস্ট্রেলিয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। আর ফাইনালে জিতবে অস্ট্রেলিয়া। গত বারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। বিদেশের মাটিতে গত বারের জয় তাই একটু বেশি আনন্দের। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া জিতবে সেটা ভাবিনি। কিন্তু ওরা করে দেখিয়েছে।
    ২০০৩ সালে একদিনের ক্রিকেটে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল হয়েছিল। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন পন্টিং। ভারতকে হারানোর পেছনে তার বিরাট ভূমিকা ছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের সেই দুই দলের ফাইনাল হবে বলে মনে করছেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ