ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিভ্রান্তিকর বক্তব্য, আ. লীগ নেতাকে শোকজ

    বিভ্রান্তিকর বক্তব্য, আ. লীগ নেতাকে শোকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মনগড়া বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে গণমাধ্যমে সমালোচনার মুখে আওয়ামী লীগ নেতা জোবায়েদুল হক রাসেলকে শোকজ করেছে জেলা আওয়ামিলীগ।

    মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনি বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত থেকে জনগণের সামনে ইভিএম-এ ভোট প্রদান সম্পর্কিত অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন। যা জেলা আওয়ামী লীগের নেতাদের দৃষ্টিগোচর হয়।

    আরও বলা হয়েছে,  আপনার এই মনগড়া ও ব্যক্তিগত বক্তব্য সারাদেশে গণমাধ্যমে প্রচার ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে আপনি সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন।  

    এই অবস্থায় আপনার বিরুদ্ধে কেন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে নোটিশ প্রাপ্তির ০৩ (তিন) দিনের মধ্যে আপনাকে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।

    এদিকে নির্বাচনী প্রচারণায় ইভিএমে ভোট গ্রহণ প্রক্রিয়ায় গোপনীয়তা নিয়ে বক্তব্য দেওয়া এবং এ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফলের নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনটি স্থগিত করেছে নির্বাচন কমিশন।  

    সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, নাজিরপুরে ইভিএম-এ ভোট গ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    গত শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি উঠান বৈঠকে জোবায়দুল হক রাসেল ওই বক্তব্য দেন। ওই সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুক তার পাশে বসা ছিলেন।

    ফেইসবুকের ভাইরাল হওয়া ওই ভিডিও বক্তব্যে জোবায়দুল হক রাসেল বলেন, ‘ভোট হবে ইভিএম-এ ভোট, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই।

    আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য নিয়ে সব মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিব্রতবোধ করছেন নির্বাচন সংশ্লিষ্টরাও।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ