ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাউফলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বাউফলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা দলীয় কার্যালয় জনতা ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। একই সময় প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনও উদযাপন করা হয়।

    প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান সাসসুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চু,  চন্দ্রদ্বীপ ইউপি চেয়াম্যান এনামুল হক প্রমুখ।
    এছাড়াও উপজেলা যুবলীগ সভাপতি মো. শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, পৌর যুবলীগ সভাপতি মো. মামুন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল, সাবেক সাধারন সম্পাদক সামসুল কবির নিশাত ও পৌর ছাত্রলীগ আহ্বায়ক নিয়াজ মোর্শেদসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, সম্পাদকসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ