ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • ছাগল চুরির দায়ে আ.লীগ নেতা গ্রেফতার

    ছাগল চুরির দায়ে আ.লীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে ছাগল চুরির ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রেজাউল হক রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাসার ফ্রিজ থেকে চুরি করা ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

    বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। ছাগল চুরির ঘটনায় দুমকি থানায় একটি মামলা করা হয়েছে।

    থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু গাজীর সঙ্গে একই এলাকার বাসিন্দা আ.লীগ নেতা রেজাউল হক রাজনের পূর্ব বিরোধ চলছিল।

    বুধবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন বলে অভিযোগ উঠে রেজাউল হক রাজনের বিরুদ্ধে।

    পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে আবু গাজী রেজাউল হক রাজনের কাছে ছাগলের বিষয়ে জানতে চাইলে রাজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেন। নিরুপায় হয়ে আবু গাজী দুমকি থানায় রেজাউল হক রাজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

    পরে গভীর রাতে পুলিশ রেজাউল হক রাজনকে গ্রেফতার করেন এবং তার বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে ৫ কেজি ছাগলের মাংস উদ্ধার করেন।

    এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, যদি ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়েরে করা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তার বাসার ফ্রিজ থেকে চুরিকৃত ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ কর‍া হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ