ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদের কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

     পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদের কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষকদের একাংশের বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। 

    বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স রুমে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। 

    আরও উপস্থিত ছিলেন সদস্য প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর এ বি এম মাহবুব মোর্শেদ খান, মো. শাহিন হোসেন, যুগ্ন সম্পাদক প্রফেসর ড. মো. জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি মালী, প্রচার সম্পাদক সৌরভ দেবনাথ প্রমুখ। 

    লিখিত বক্তব্যে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, একটি অপশক্তি আমাদের অনুমোদিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আসছে। ইতোপূর্বে অনুমোদনহীন কমিটি দিয়ে চলছে সংগঠনটি। কমিটির মেয়াদ এক বছর, চালিয়েছে নয় বছর। নতুন কমিটি গঠন নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করেছে তারা। নতুন কমিটি গঠনের জন্য সংগঠনের সদস্যরা একাধিকবার তাগিদ দিলেও পূর্বেকার মেয়াদোত্তীর্ণ কমিটি কোন উদ্যোগ নেয়নি। 

    পরে কেন্দ্রীয় কমিটির মৌখিক নির্দেশনা মোতাবেক নতুন কমিটি গঠনের উদ্যোগ নিলে বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী শিক্ষকদের দুই-তৃতীয়াংশ সদস্যদের উন্মুক্ত ভোটাভুটিতে কমিটি গঠন করা হয়েছে। এখানে কোন মিথ্যা, অসত্যের আশ্রয় নেয়া হয়নি। পরবর্তীতে সংগঠনের রীতি অনুযায়ী কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এস এ মালেক এ কমিটির অনুমোদন দিয়েছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ