ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন পংকজ নাথ এমপি

    বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন পংকজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেণ বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। 

    বৃহস্পতিবার বিকালে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাদল রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লেঙ্গুটিয়া একাদশকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বড়ইয়া ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

    উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দর্শকদের আনন্দমুখর পরিবেশে ফাইনাল খেলা সম্পন্ন হয়। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহাবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, চরগোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, চানপুর ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, জাঙ্গালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, পৌর কাউন্সিলর শাহজাহান সোহেল মোল্লা, কাউন্সিলর মনির জমদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সুমন ফরাজী, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। 

    সকালে সংসদ সদস্য পংকজ নাথ পাতারহাট বন্দরের রাজল²ী সিনেমা হল সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।     
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ