ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক গাপটিল

    টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক গাপটিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। 

    গতরাতে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৪০ রান করেন গাপটিল। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিল। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান গাপটিল। 

    ১১৬ ম্যাচের ১১২ ইনিংসে ৩৩৯৯ রান গাপটিলের। ১২৮ ম্যাচের ১২০ ইনিংসে ৩৩৭৯ রান রোহিতের। 
    সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ৩৩০৮ রান করেছেন কোহলি।

    গাপটিল ও রোহিতের মধ্যে রানের পার্থক্য মাত্র ২০ রানের। খুব শিগগিরই হয়তো গাপটিলকে টপকে শীর্ষস্থান দখলে নিবেন রোহিত। কারণ আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু করছে ভারত। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ