ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়াগামী একটি প্রাইভেটকারের চাকা হঠাৎ ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় চালকসহ ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিব দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে একটি প্রাইভেটকার চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় দুইজন সামান্য আঘাত পেয়েছেন। যানজট সৃষ্টি হওয়ার আগেই প্রাইভেটকারটি উদ্ধার করে রেকার দিয়ে সরানো হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।  


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন