ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মুশফিক

    বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান।

    বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ স্মারক হিসেবে আইসিসির লোগো সম্বলিত ক্যাপ দিয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২১’ লেখা সম্বলিত সেই ক্যাপ এসে পৌঁছেছে মুশফিকুর রহিমের হাতে।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সেই ক্যাপ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন, মুশফিক নিজেই। নিজের ফেসবুক পেজে সেই ক্যাপ পরা ছবি দিয়ে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ