ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজি

দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৫০টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে হাজিরা দেশে ফিরেছেন। হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ৩২ হাজার ৮৫০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আগত সকল হাজি এখন মদিনায় অবস্থান করছেন। হাজিরা মদিনায় রাসুল (সা.)-এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান এবং মসজিদে নববিতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন