ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাউফলে নির্বাচনী সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হাতুড়িপেটা

    বাউফলে নির্বাচনী সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হাতুড়িপেটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের  (ইউপি) উপনির্বাচনকে কেন্দ্র করে মো. ফিরোজ মাতুব্বর (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    বৃহস্পতিবার (২৮ জুলা‍ই) রাত সাড়ে সাতটার দিকে নাজিরপুর ইউপির ধানদী বাজার এলাকায় ‍এ ঘটনা ঘটে। ফিরোজ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীনের চশমা প্রতীকের সক্রিয় কর্মী।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফিরোজ ওই বাজারে হার্ডওয়ারের ব্যবসা করেন। নাজিরপুর ইউপির উপনির্বাচনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকেরা।  বুধবার তিনি (ফিরোজ) তাঁর দোকান খোলেন। 

    পরের দিন বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি (ফিরোজ) তাঁর দোকান বন্ধ করছিলেন। ওই সময় স্থানীয় আবু বক্করের (৫৭) নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ওই দোকানে ঢুকে ফিরোজের ওপর হামলা চালায়। ওই সময় হামলাকারীরা ফিরোজকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। আবু বক্কর নৌকা প্রতীকের সক্রিয় কর্মী।

    আহত ফিরোজ মাতুব্বর অভিযোগ করেছেন,নির্বানকে কেন্দ্র করে নৌকার কর্মী আবু বক্করের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁর দোকানের ও সমিতির মোট ৫৫ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে জানার জন্য আবু বক্করের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাম‍ুন  বলেন,খবর পেয়ে পুলিশ পাঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

    প্রসঙ্গত, বুধবার (২৭ জুলাই) ওই ইউপিতে ভোট নেওয়ার কথা ছিল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত প্রতিবেদন না পাওয়া এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে আওয়ামী লীগের মনোনীত  প্রার্থীর পক্ষে এক আওয়ামী লীগ নেতার  বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোট স্থগিত করে  প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ