‘শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যে ঘাটতি হয়েছে- তার ক্ষতি পুষিয়ে নিয়ে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের ফ্যামিলি ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন শিক্ষামন্ত্রী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দিন বদলের সনদ এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে তরুণ তথা যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। কারণ, তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বির্নিমাণ আরো গতিশীল হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, জ্ঞানে, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে। তাই তাদেরকে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে দক্ষ করে গড়ে তুলতে এখনই থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মি প্রমুখ।
এইচকেআর