ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • টানা তিন জয়ে ফাইনালের পথে বাংলাদেশ

    টানা তিন জয়ে ফাইনালের পথে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মালদ্বীপকে। শুক্রবার রাতে ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে মিরাজুল-রফিকুলরা একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে হারিয়েছে মালদ্বীপকে।

    শ্রীলঙ্কা, ভারতের পর মালদ্বীপকেও হারিয়ে টানা তিন জয়ে বাংলাদেশ পৌঁছে গেছে ফাইনালের কাছাকাছি। এখন অপেক্ষা নেপাল ও ভারতের বাকি দুই ম্যাচের।

    বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। চার গোলের তিনটিই করেন শ্রীলঙ্কাকে হারানোর নায়ক মিরাজুল ইসলাম। তিনি একাদশে জায়গা পেয়েই নিজের জাতটা চিনিয়েছেন।

    ম্যাচের ২০, ২২ ও ৪২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মিরাজুল। গোল পেতে পারতেন দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি। কিন্তু ৮৪ মিনিটে তার জোরালো শট পোস্টে লেগে ফেরত আসে।

    বাংলাদেশের চার গোলের একটি করেছেন রফিকুল ইসলাম। সেটিতেও মিরাজুলের অবদান। ৩২ মিনিটে মিরাজুলের বাড়িয়ে দেওয়া বলেই গোলটি করেন রফিকুল।

    মালদ্বীপ ম্যাচের একমাত্র গোলটি করে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে জাইন জাফরের গোলে মালের ছেলেরা হারের ব্যবধানই যা একটু কমিয়েছে।

    বাংলাদেশ প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ এবং ভারতকে ২-১ গোলে হারায়। মালদ্বীপকে হারিয়ে এবার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে পল স্মলির দল। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২ আগস্ট।

    বাংলাদেশ একাদশ
    মো.আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম (হাসান জুম্মন নিঝুম), শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম (জনি), মিরাজুল ইসলাম ও মুর্শেদ আলী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ