ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • দুই লঞ্চের প্রতিযোগিতায় আহত শিশুর মৃত্যু

    দুই লঞ্চের প্রতিযোগিতায় আহত শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতায় আহত দুই বছরের শিশু মার্জিয়ার মৃত্যু হয়েছে।
    শুক্রবার রাতে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। মার্জিয়া বাউফলের কেশবপুর ইউপির মমিনপুর গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

    বাউফলের কেশবপুর ইউনির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, ঈদের ছুটিতে আসা কর্মস্থলমুখী যাত্রীদের নিয়ে গত ১৭ জুলাই বাউফলের কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুলিয়া-১ ও বন্ধন-৫ লঞ্চ। ধুলিয়া পন্টুন থেকে যাত্রী নেয়ার উদ্দেশ্যে মাঝ নদীতে প্রতিযোগিতা শুরু করে দুই লঞ্চ। যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বন্ধন-৫ লঞ্চের আগে ভিড়তে গিয়ে ধুলিয়া-১ লঞ্চটি দ্রুত গতিতে পন্টুনে ধাক্কা দেয়। 

    এ সময় পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। কয়েকজন তেঁতুলিয়া নদীতে পড়ে যান। মানুষের চাপে ৩০ যাত্রীর সঙ্গে আহত হয় শিশু মার্জিয়া (২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ