ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ রোববার

আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ রোববার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে আগামীকাল রোববার সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের শেষ দিন আগামীকাল রোববার। শেষ দিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

আগামীকাল বিকেল ৩টায় ইসি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে অংশ নেবে প্রতিনিধি দল।

এর আগে বেলা ১১ থেকে বেলা ১টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে বসবে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জি এম (গোলাম মোহাম্মদ) কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল ওই সংলাপে অংশ নেবে। 

এ ছাড়া সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন