ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাউফলে ভূমি কার্যালয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বাউফলে ভূমি কার্যালয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি কার্যালয়ের সরকারি সম্পত্তি থেকে আজ রোববার তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই অবৈধ স্থাপনার মালিক ছিলেন মো. ফরহাদ হোসেন, মো. টিটু মোল্লা ও মো. মামুন মোল্লা।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানের নেতৃত্বে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান চলে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ কাজে মাটি কাটার যন্ত্র ব্যবহার করা হয়।

    উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী ভূমি কার্যালয়ের কোনো জমি ডিসিআর কিংবা স্থায়ী বন্দোবস্ত দেওয়ার নিয়ম না থাকলেও কিছু স্বার্থন্বেষী মহল তথ্য গোপন করে নাম মাত্র সেলামি দেওয়ার নামে সরকারি জমিতে অবৈধভাবে ঘর তুলে দখল করে নিয়েছিলেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,‘অবৈধভাবে দখল করা এক কোটি টাকারও বেশি মূল্যের জমি উদ্ধার করে খুবই ভালো কাজ করেছেন সহকারী কমিশনার মো. বায়েজিদুর রহমান। তবে ভূমি কার্যালয়ের যে সব কর্মকর্তা ও কর্মচারী এই অবৈধ দখলে সহযোগিতা করেছেন তাঁদেরকেও আইনের আওতায় আনা উচিৎ।’

    সহকারী কমিশনার মো. বায়েজিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,‘ভূমি কার্যালয়ের জমিতে নির্মিত তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরও কিছু অবৈধ স্থাপনা আছে, যা মামলা জটিলতার কারণে উচ্ছেদ করা যায়নি। মামলার কাগজ যাছাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ