ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

     হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় নুরু খানের (৬০) হত্যাকারী ভূঁইয়া বাহিনীর মান্নান, রনিসহ সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার দুপুর ১২টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ভূঁইয়া স্লুইস বাজারে নিহতের পরিবার ও নির্যাতিত জনগণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাওলানা ফকর উদ্দিন, শাহাবুদ্দিন বেপারী ও নিহত নুরু খানের স্ত্রী প্রিয়া বেগম।

    মানববন্ধনে বক্তারা ভূমিদস্যু, সন্ত্রাসী ও লুটেরা মান্নান ভূঁইয়ার পরিকল্পিত হত্যার শিকার নুরু খানের হত্যাকারী মান্নান ভূঁইয়া ও রনিসহ সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের কাছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।

    উল্লেখ্য, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে গত ২৫ জুলাই রাতে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ভূঁইয়া স্লুইস বাজার সংলগ্ন দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ভূঁইয়া বাহিনীর হামলায় ওই ইউনিয়নের বড় শিবা গ্রামের নুরু খান (৬০) নিহত হন। ওই রাতেই পুলিশ নুরু খান হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ