ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বৃষ্টির আশায় কলাপাড়ায় ইসতিসকার নামাজ

    বৃষ্টির আশায় কলাপাড়ায় ইসতিসকার নামাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে উপকূল। প্রচণ্ড গরমে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন মানুষ। অতি খরায় শুকিয়ে গেছে খাল বিল। চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

    তাই বৃষ্টির আশায় পটুয়াখালীর কলাপাড়ায় আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

    সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে সাতটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে কৃষক থেকে শুরু করে সকল পেশার শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় তারা সবাই পরিধেয় পোশাক এবং টুপি উল্টো করে পরে দুই রাকাত নামাজ আদায় করেন।

    নীলগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কুদ্দুস আকন জানান, নবী করীম হযরত মুহাম্মাদ (স.) এই নামাজ আদায় করেছিলেন। এটি মূলত নফল নামাজ। দেশে বালা মসিবত ও অনাবৃষ্টির কারণে আমরা এই নামাজ আদায় করেছি। আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি হতে পারে।

    নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের কৃষক হারুন মৃধা জানান, বর্তমানে আমনের মৌসুম শেষের দিকে। এই মুহূর্তে বৃষ্টি না হলে আমরা চাষাবাদ করতে পারবো না। তাই আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে আমরা নামাজ আদায় করেছি।


    নীলগঞ্জ গ্রামের অপর কৃষক ফেরদৌস মৃধা জানান, বৃষ্টি না হওয়ায় খাল, বিল ও মাঠ-ঘাট শুকিয়ে গেছে। আমাদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। এছাড়া মৌসুমী সবজিও চাষ করতে পারছি না। তাই আল্লাহ যেন আমাদের ওপর রহমত বর্ষণ করেন সে কারণেই আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি।

    এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের শুঘডুগি গ্রামে এবং ধুলাসার ইউনিয়নের চর চাপলি গ্রামে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ