ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নদীতে পড়া শিশুকে ফেলে চলে গেল লঞ্চ, অতঃপর

    নদীতে পড়া শিশুকে ফেলে চলে গেল লঞ্চ, অতঃপর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-কোরালিয়া নৌরুটে চলাচলকারী এমভি জাহিদ-৩ লঞ্চ থেকে পড়ে যাওয়া ১২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে জেলেরা। রোববার (৩১ জুলাই) দুপুরের কিছু পর লঞ্চের পেছনে গোসল করতে গিয়ে শিশুটি নদীতে পড়ে যায়।

    শিশু জুয়েল ওই লঞ্চে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতো। শিশুটি বর্তমানে গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের খানের হেফাজতে রয়েছে।

    এমভি জাহিদ-৩ লঞ্চের স্টাফ শিপন জানান, তাদের লঞ্চ দুপুর ২টায় ঢাকার উদ্দেশে রাঙ্গাবালীর কোরালিয়া ঘাট ত্যাগ করে। এর বেশ কিছুক্ষণ পর বাবুর্চির সহকারী জুয়েল লঞ্চের পেছনে গোসল করছিল। লোহার বালতি দিয়ে নদী থেকে পানি ওঠানোর সময় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় সে। তারা বিষয়টি টের পেতে পেতে লঞ্চ অনেকদূর এগিয়ে যায়। পরে মোবাইল ফোনে নিশ্চিত হয়েছি শিশুটিকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।

    গলাচিপার পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা জানান, আগুনমুখা নদী থেকে একটি ছেলেকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। বর্তমানে ছেলেটি ইউপি সদস্য জুবায়ের খানের হেফাজতে রয়েছে।

    ওই এলাকার ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের খান জানান, তার এলাকার কয়েকজন জেলে আগুনমুখা নদীতে মাছ ধরা অবস্থায় একটি ছেলেকে লঞ্চ থেকে পড়ে যেতে দেখে। এ সময় এক জেলে জীবনের ঝুঁকি নিয়ে ২শ মিটার সাঁতরিয়ে ছেলেটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। উদ্ধারের সময় ছেলেটির হাতে একটি বালতির রশি বাঁধা ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেলেটি বর্তমানে সুস্থ রয়েছে।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম নদীতে পড়ে যাওয়া শিশুটি উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে বিষয়টি অবহিত করেন এবং শিশুটি বর্তমানে ওই এলাকার ইউপি সদস্যের হেফাজতে রয়েছে। শিশু শ্রমিক পড়ে যাওয়ার পরও লঞ্চটি কেন চালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ