ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মহিপুরে ক্ষেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের 

    মহিপুরে ক্ষেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এমাদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

    সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মহিপুর সদর ইউপির সেরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল ওই গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ছেলে। 

    স্থানীয়রা জানায়, সকালে এমাদুল নিজ আমন ধানের বীজ ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ