ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

    প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাপ্পি মল্লিক (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পূর্ব জলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার বাপ্পি মল্লিক একই এলাকার রমনী মল্লিকের ছেলে।

    জানান গেছে, প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত বাপ্পি মল্লিক। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে নেছারাবাদ থানার এসআই রিয়াজ উদ্দিন ও এএসআই এনায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে বাপ্পীকে ও ওই স্কুল ছাত্রীকে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

    নেছারাবাদ থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবার অভিযোগে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে নেওয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ