ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ওসির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

    ওসির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি মো. জসিমের একটি ব্যতিক্রমি উদ্যোগ। হতদরিদ্র মানুষের সহায়তার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিন হাজার মাছের পোনা অবমুক্ত করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের আশ্রয়ন কেন্দ্রের পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

    এ সময়ে সিকদার মৎস্য হ্যাচারির মালিক পৌর কৃষক লীগের সভাপতি এসএম মুর্তুল্লাহ্ সৌরভ শিকদার, ইউপি সদস্য মো.মহাসিন, ওই আশ্রয়ন কেন্দ্রের সভাপতি মো.জামাল হোসেনসহ পুলিশ সদস্য ও  গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

    কলাপাড়া থানা ওসি মো. জসিম বলেন, ব্যক্তিগত উদ্যেগে এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এই মাছ বড় হলে আশ্রয়ন কেন্দ্রের হতদরিদ্র মানুষের উপকারে আসবে বলে তিনি জানান।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ