ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • জেলের জালে ৬০ কেজির সামুদ্রিক শোল

    জেলের জালে ৬০ কেজির সামুদ্রিক শোল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ ফুট লম্বা ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ।

    মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

    এফবি বিলকিস ট্রলারের জেলে হাছানুল মাঝি জানান, বাশখালি থেকে আমরা বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে জাল ফেললে তিন দিন আগে এ মাছটি আমার জালে ধরা পড়ে। পরে আজ মাছটি আলীপুরে নিয়ে এসে বিক্রি করি। এত বড় মাছ সবসময় পাওয়া যায় না। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে।

    স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান জানান, আমি মাছটি ২০ হাজার টাকায় কিনেছি। এটি সামুদ্রিক শোল মাছ। সমুদ্রে বড় আকৃতির যে মাছগুলো পাওয়া যায় তারমধ্যে এটি একটি। এই মাছ অনেক সুস্বাদু তাই এটাকে ঢাকায় পাঠিয়ে দেবো।

    কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটি নিয়ে গবেষণা করা প্রয়োজন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ