ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • মঠবাড়িয়ায় ৮৭ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন “বীর নিবাস”

    মঠবাড়িয়ায় ৮৭ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন “বীর নিবাস”
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব বর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন “বীর নিবাস”। উপজেলার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ের ১২টি ও দ্বিতীয় পর্যায়ের ৭৫টি “বীর নিবাস” নির্মাণ কাজ শেষ পর্যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার এসকল “বীর নিবাস” নির্মাণ কাজ পরিদর্শণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার।

    এসময় উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, উপজেলা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাৎ হোসেন রাজা, ঠিকাদার মো. ফিরোজ আহম্মেদ মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মঠবাড়িয়ায় ৮৭ জন বীর মুক্তিযোদ্ধার জন্য “বীর নিবাস” উপহার দিচ্ছেন। প্রতিটি বীর নিবাসে ব্যায় ধরা হয়েছে ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতিটি ভবনের আয়তন হবে ১৮৩ বর্গফুট। প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি রান্নাঘর এবং ২টি বাথরুম রয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, মুজিববর্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক এই বীরত্বপূর্ণ বাড়ি উপহার দিচ্ছেন। নির্মাণ কাজ শেষ পর্যায় রয়েছে। শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে “বীর নিবাস” এর উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল বীর মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” উপহার দেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ