ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

    ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় ময়লার স্তুপ থেকে এক ছেলে নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ময়লার স্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়।

    জানা গেছে, রাতে ময়লার স্তুপে শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে জীবিত এক নবজাতক দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

    নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, রাতে ওই নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে সুস্থ আছে।

    আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান, খবর পেয়ে নবজাতকের খোঁজ-খবর নিয়েছি। সে এখন সুস্থ আছে। উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবেন বলেও জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ