ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতি: ৫ দিনের রিমান্ডে রাজা

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতি: ৫ দিনের রিমান্ডে রাজা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকাগামী চলন্ত বাসে দলব্ধ ধর্ষণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার রাজা মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলি আদালতের বিচারক বাদল কুমার চন্দ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমি খাতুন ভুক্তভোগী নারীর ধারা জবানবন্দী গ্রহন করেন।

আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, পুলিশ আসামি রাজা মিয়ার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। এ সময় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসে ডাকাতদের দলবদ্ধ ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষায় প্রাথমিক আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন বলেন, ওই নারীকে তিন সদস্যের মেডিকেল টিম পরীক্ষা করেছে। কিছু সাইন পজিটিভ আছে। সাইন অব স্ট্রাগল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তার সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন